রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া পুর্বকোণ পাঠক ফোরামের ব্যবস্হাপনায় ১৬মে বটতলী মোটর স্টেশনস্হ এ রহমান মার্কেটে একটি হল রুমে দৈনিক পুর্বকোণের প্রতিষ্টাতা ইউসুফ চৌধুরীর স্বরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার গনমানুষের জননন্দিত নেতা,মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সুযোগ্য সহধর্মিণী, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, নারীনেত্রী ও সমাজকর্মী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল।
আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল খালেকের সভাপতিত্বে লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ কাইছার হামিদের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন হিরু,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এককালের তুখড় ছাত্রনেতা এইচ এম গনি সম্রাট,সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, লোহাগাড়া বটতলী শহর শৃঙ্খলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহিদুল কবির সেলিম, আধুনগর ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার অধ্যাপক,লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শিল্পপতি মুহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী,বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, লোহাগাড়ানিউজ২৪.কমের সম্পাদক অধ্যাপক মুহাম্মদ অাবদুল খালেক,দৈনিক পুর্বকোণ পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এমএম আহমদ মনির,
পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নাছির উদ্দিন,সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ আলী জিন্নাহ,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ,আমিরাবাদ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, এ রহমান মার্কেটের স্বত্বাধিকারী আওয়ামীলীগ নেতা মুহাম্মদ রশিদ আহমদ, লোহাগাড়ানিউজ২৪.কমের প্রকাশক মারুফ খান, সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















