ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রায়হান সিকদারঃ

লোহাগাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইদা জান্নাত হুরি (১৯মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

শুক্রবার (২৪অক্টোবর ) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকূল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি ইউপির প্যানেল চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম মুঠোফোনে নিশ্চিত করেছেন।

নিহত শিশু সাইদা জান্নাত হুরি একই এলাকার মো. রুবেলের মেয়ে ।

নিহত শিশুর চাচা নাছির উদ্দীন বলেন,প্রতিদিনের মত খেলছিল শিশু সাইদা জান্নাত হুরি। বেশ কিছুক্ষণ বাড়িতে না আসলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাজ্জাদুল আমিন বলেন, পুকুরে পানিতে ডুবে একটা শিশুকে হসপিটালে আনছিল। তবে,স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পুর্বে কন্যা শিশুটি মারা গেছেন।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদ বলেন, এ বিষয়ে কেউ থানায় জানায়নি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৭:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫