
রায়হান সিকদারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২৬ কে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি (শনিবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়।
যৌথ মহড়ায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আসিফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন ও লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিকসহ পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি রয়েছে।যৌথ মহড়ার ফলে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ও গণভোট নিয়ে সচেতনতা বাড়ছে। এতে ভোটারদের আগ্রহ বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত এই মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার বার্তা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে।
সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আরও বলেন, উপজেলা প্রশাসন জনগণের আস্থার জায়গা হিসেবে কাজ করবে, সব ধরণের পরিস্থিতি মোকাবেলা করবে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
লোহাগাড়া উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ মহড়ার মাধ্যমে নির্বাচনকে ঘিরে লোহাগাড়ার বিভিন্ন ধরণের প্রস্তুতি ও দৃঢ় অবস্থানের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে গেছে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















