রায়হান সিকদার,লোহাগাড়াঃ
আগামী ৩১মার্চ ২০১৯ লোহাগাড়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তারিখ পুণঃঘোষিত হয়েছে। বহিঃবিশ্বে দেশের সুনাম ও সাধারণ জনসাধারণের কাছে সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ট,অবাধ ও নিরপেক্ষভাবে সম্পুর্ণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে তিন ধাপে দেশের অধিকাংশ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। অাগামী ৩১ মার্চ লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অবাধ,সুষ্টু, নিরপেক্ষভাবে সম্পুন্ন করতে লোহাগাড়া উপজেলার সর্বস্হতের জনসাধারণ এবং প্রতিদ্বন্দ্বী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি উক্ত প্রতিবেদককে জানিয়েছেন,
লোহাগাড়ায় অবাধ,সুষ্ট ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্টিত হবে ।নির্বাচনের সুষ্টু পরিবেশ অশান্ত করার প্রচেষ্টা চালালে বা কোন ধরণের অনিয়ম হওয়ার চেষ্টা হলে অামরা লোহাগাড়া থানা পুলিশ তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তির ব্যবস্হা গ্রহণ করা হবে। অতীতের যেকোন নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যাক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
তিনি আরো জানান,
কোন ধরণের সহিংসতা ও অরাজকতা করতে দেওয়া যাবেনা। ভোট কেন্দ্রে দখল করার চেষ্টা করলে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















