ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় নিজ বাড়িতে কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে প্রান গেল যুবকের!

রায়হান সিকদার,

চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ বাড়ির পুরাতন দেয়াল ভেঙে কাজ করতে গিয়ে দেওয়াল চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

৮ জানুয়ারি (বৃহস্প্রতিবার) দুপুর ১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৪নাম্বার ওয়ার্ডের শামসু হাজী পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য ও চুনতি ইউপি প্যানেল চেয়ারম্যান ইয়াছিন মাঝি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম মোঃ খালেদ(২২)। সে ওই এলাকার ট্রাক্টর চালক আব্দুল মান্নানের পুত্র বলে জানা গেছে।

নিহতের বড় ভাই মোঃ আসাদ বলেন, আমার ভাই খালেদ সকালে আমাদের পুরাতন বাড়ির কাজ করছিল।বাড়ির পুরাতন দেয়াল ভেঙে কাজ করতে গিয়ে দেওয়াল ভেঙে ইটের বড় অংশ তার গায়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিমূল দত্ত বলেন, খালেদ নামে এক যুবককে দুপুর ২টার দিকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনেরা। তবে, হাসপাতাল নিয়ে আসার পুর্বে তার মৃত্যু হয়েছে বলেও জানান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুল জলিল বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তাই নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় নিজ বাড়িতে কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে প্রান গেল যুবকের!

প্রকাশিত: ০৫:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬