
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নাশকতা ও ভাংচুর মামলায় ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হল উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট হায়দার আলী পাড়ার মোজাহের মিয়ার পুত্র মাস্টার আবদুস সালাম(৪৮),জমিদার পাড়ার হাবিবুর রহমানের পুত্র মাস্টার জাহাঙ্গীর অালম(৪৫) ও চরম্বা দেওয়ান আলী সিকদার পাড়া এলাকার আশরাফ মিয়ার পুত্র মুহাম্মদ মমতাজ(৩৫)।
লোহাগাড়া থানার ওসি(তদন্ত) কাজ্বী মাসুদ ইবনে আনোয়ার বলেন,গত ১৭ ডিসেম্বর (সোমবার) দিবাগত রাতে থানার এসআই অজয় দেব শীল ও এসআই বিকাশ রুদ্রের নেতৃত্বে একটি পুলিশি দল জামায়াত নেতা মাস্টার আবদুস সালামকে দরবেশহাট এলাকা হতে,মাস্টার জাহাঙ্গীর আলমকে জমিদার পাড়া এলাকা হতে এবং অপর জামায়াত নেতা মুহাম্মদ মমতাজকে চরম্বা দেওয়ান আলী সিকদার এলাকা হতে গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে নাশকতা ও ভাংচুরের ঘটনায় মামলা রয়েছে।আটক ৩ জামায়াত নেতাকে ১৮ ডিসেম্বর চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ডিউটি অফিসার এসআই লিটন চন্দ্র সিংহ জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 























