
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় তিন বছরের বয়সী ২০কেজি ওজনের প্রায় ১২ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট।
৫ মে (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে বনবিভাগের একটি উপজেলার আমিরাবাদ বাঁশখালিয়া পাড়া ধানক্ষেত এলাকা থেকে অজগর সাপটি উদ্ধার করে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।
চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, তিন বছর বয়সী ২০কেজি ওজনের বার্মিজ অজগর সাপটি উপজেলার আমিরাবাদ বাঁশখালিয়া পাড়া এলাকায় ধান ক্ষেতে ইঁদুরের খোঁজে আসলে ধান কাটার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসীরা বিষয়ে আমাদের বনবিভাগকে খবর দিলে উক্ত ধানক্ষেত এলাকা থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্তৃক সাপটি উদ্ধার করা হয়। পরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
