
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী কাটা রায়ফেল (আগ্নেয়াস্ত্র), সাত রাউন্ড রাইফেলের গুলি, একটি ছোরা,একটি কালো রঙের মাংকি টুপি, একটি ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।
২২এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মোঃ সোহেল(৪২)। সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়া পাড়া বহদ্দারকাটা এলাকার মৃত নুরুল আমিনের পুত্র।
থানা সুত্রে জানা যায়,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাইয়েছ মাইক্রোবাসে করে সোহেল নামে এক ব্যক্তি ডাকাতি করার জন্য কিছু আগ্নেয়াস্ত্র নিয়ে চকরিয়া থেকে লোহাগাড়া ঠাকুরদিঘীর উদ্দেশে যাচ্ছিল। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশের একটি টিম চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে মাইক্রোবাস হাইয়েস গাড়িটি সিঙ্গেল দিয়ে থামায়। গাড়ি থামানোর পর প্রসাব করার নামে গাড়ি থেকে নেমে সোহেল একটি চটের ব্যাগসহ নিয়ে দৌড়ে পালানোর চেষ্ঠা করলে তাকে আটক করে। তার হাতে থাকা ব্যাগে পুরাতন গামঠা মোড়ানো অবস্থায় একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী কাটা রায়ফেল(আগ্নেয়াস্ত্র) , সাত রাউন্ড রাইফেলের গুলি, একটি ছোরা,একটি কালো রঙের মাংকি টুপি, একটি ব্যবহৃত মোবাইলসহ সোহেল কে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান, মাইক্রোবাসে করে সোহেল নামে এক ব্যক্তি ডাকাতি করার জন্য কিছু আগ্নেয়াস্ত্র নিয়ে চকরিয়া থেকে লোহাগাড়া ঠাকুরদিঘীর উদ্দেশে যাচ্ছিল। থানা পুলিশের টিম অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ডাকাতির প্রয়োজনীয় সরঞ্জামাদীসহ সোহেলকে আটক করতে সক্ষম হয়। আটক সোহেল প্রাথমিক ভাবে আগ্নেয়াস্ত্রসহ আলামত গুলো ডাকাতি করার উদ্দেশে তার কাছে রেখেছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। আটককৃত আসামীকে আজ ২২এপ্রিল চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















