ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় দেশীয় তৈরী অস্ত্র, ধারালো দা এবং সরঞ্জামাদি জব্দ

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি দেশীয় তৈরী অস্ত্র, দা এবং অস্ত্র বানানোর সরঞ্জামাদি উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

৫ মে বিকেল ৪টার দিকে উপজেলা সদরে চরম্বা তেলিবিলা রিফাতের বাড়ি থেকে এ অস্ত্র, দা উদ্ধার করে। তিনি ওই এলাকার ছিদ্দিক আহমদের পুত্র।

অভিযানে নেতৃত্ব দেন ওসি মোঃ রাশেদুল ইসলাম।

অভিযানকালে চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাবেক চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন, লোহাগাড়া থানার এসআই শরীফুল ইসলাম পিপিএম(বার), এসআই এনায়েত হোসেন, এসআই পারভেজ, এএসআই আলমগীর,এএসআই আবদুল হালিম, এএসআই ইকবাল হোসেন,ইউপি সদস্য মোঃ সোলাইমান এবং মোহাম্মদ মিয়া,আওয়ামী লীগ নেতা আইয়ুবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, রিফাত নামে যুবকটি এলাকার ত্রাস সৃষ্টি করে আসছে দীর্ঘদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষে বিছানায় বেডের নিচে লুকায়িত একটি দেশীয় তৈরী অস্ত্র, একটি ধারালো দা ও অস্ত্র,বানানোর সরঞ্জামাদি জব্দ করা হয়। রিফাত ও তার সাথে থাকা কয়েকজন সুকৌশলে পালিয়ে যায়।তার বিরুদ্ধে অস্ত্র,মাদক,হত্যা চেষ্ঠা,বিস্ফোরক আইনে,মারামারি মামলাসহ ৫ এর অধিক মামলা রয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া সদরের জামায়াতের সাবেক প্রচার সম্পাদক মরহুম সেলিমের স্বরণে দোআ ও ইফতার মাহফিল

লোহাগাড়ায় দেশীয় তৈরী অস্ত্র, ধারালো দা এবং সরঞ্জামাদি জব্দ

প্রকাশিত: ০৫:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪