ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় মদিনা প্রবাসী দেলোয়ার আহত

লোহাগাড়া অফিসঃ
লোহাগাড়া উপজেলার অাধুনগর ইউনিয়নের শাহপীর পেট্রোল পাম্প সংলগ্ন তৈয়ব আশরাফ মার্কেটের সামনে মদিনা প্রবাসী মো. দেলোয়ার হোসেন (৩৫) নামের যুবক দুর্বৃত্তের হামলায় আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা তার কাছ থেকে ২ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।আহত দেলোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত আঙ্গা মিয়ার ছেলে।এতে আরো ১ জন আহত হয়েছে বলে জানা গেছে।
২ডিসেম্বর রবিবার এ ঘটনাটি ঘটেছে।এ ঘটনায় মদিনা প্রবাসী মুহাম্মদ দেলোয়ার হোসেন বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সুত্রে জানা যায়, রোববার সকালে দেলোয়ার তৈয়ব আশরাফ মার্কেটের জনৈক শহীদের গাড়ির বডি ওয়ার্কসপে গাড়ি মেরামতের কাজ দেখাশোনা করতে গেলে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে। এ সময় তার প্যান্টের পকেট থাকা ২ লাখ ২৫ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
এ ছাড়া দেলোয়ারের সঙ্গী আলাউদ্দিনকেও মারধর করে তার ব্যবহ্নত মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
তাদের চিৎকারে আশেপাশের লোকজন ‍উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত দুই ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।মদিনা প্রবাসী দেলোয়ার উক্ত প্রতিবেদককে বলেন, কয়েকমাস পুর্বে মদিনা হতে এসেছি। গ্যারেজে গাড়ি মেরামতের কাজ চলছিল। সেগুলো দেখা শোনা করার জন্য প্রতিদিন সেখানে যেতে হয়। ঘটনার দিন অতর্কিত ভাবে আমার উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের জোর দাবী জানান।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে যান লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ শেখাব উদ্দিন সেলিম।তিনি জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি।প্রয়োজনীয় তদন্তপুর্বক বিবাদীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় মদিনা প্রবাসী দেলোয়ার আহত

প্রকাশিত: ১১:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮