
লোহাগাড়া অফিসঃ
লোহাগাড়ায় দস্যুতার ১৫দিন পর ৩ দস্যুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৪ হাজার টাকা ২টি মোবাইল সেট ও একটি সিএনজি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো সাতকানিয়া উপজেলার ছোট ছদাহা ছোট ঢেঁমশা এলাকার নুরুল হকের পুত্র হুমায়ুন কবির রাশেল (২০), ছদাহা আফজল নগর এলাকার সোলতান আহামদের পুত্র জয়নাল আবেদীন (২০) এবং ছদাহা নাথ পাড়া এলাকার নিমাই নাথের পুত্র কাজল কান্তি নাথ (৩৪)। সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিব ব্যাংকের লোহাগাড়া শাখার ফিল্ড অফিসার কবিরুল ইসলাম (৩২) প্রতিদিনের ন্যায় ঋণ ও সঞ্চয়ের টাকা সংগ্রহ করার জন্য কেরানীহাট সাতকানিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। উক্ত এলাকা হতে টাকা নিয়ে বাসযোগে ফেরার পথে আরকান মহা সড়কের বার আউলিয়া ডিগ্রী কলেজের সামনে সিএনজি যোগে অজ্ঞাতনামা ৩/৪ জন লোক তার পথ গতিরোধ করে তার কাছ থেকে নগদ ৬৯,৮৫০টাকা, নিজ ৪হাজার টাকা এবং ব্যবহৃত ২টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। ভিকটিম কবির গত ৮ নভেম্বর লোহাগাড়া থানায় অজ্ঞাতনামা দস্যুতা মামলা দায়ের করেন। মামলা নং-১১/১১/২০১৮ইং। অবশেষে ২২ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ৩দস্যুকে গ্রেফতার করে থানা পুলিশ। এ অভিযানে নেতৃত্বে দেন লোহাগাড়া থানার ওসি সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) কাজী মাসুদ, এসআই সোহেল সিকদার ও এসআই বিকাশ। লোহাগাড়া থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে হুমায়ুন কবির রাশেলকে কেরানীহাট এলাকা হতে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মতে জয়নাল আবেদীনকে চট্টগ্রাম ছাবেরিয়া এলাকা হতে আটক করি। ২ দস্যুকে ১৬৪ধারা স্বীকারোক্তি মতে ছদাহা এলাকা থেকে সিএনজি চালক কাজল কান্তি নাথকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাইকৃত ৪হাজার টাকা, ২টি মোবাইল সেট ও ১টি সিএনজি উদ্ধার করা হয়। আটককৃতদেরকে ২৪ নভেম্বর চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















