ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় থানা পুলিশের অভিযানে যুবক আটক,ইয়াবা ও পিক-আপ জব্দ

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে থানার এসআই শরীফুল ইসলাম পিপিএম ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উপজেলা সদরে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃতের নাম মনসুর আলী (২৫)। সে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা, টেকের দোকান এলাকার নাজির আহমদের ছেলে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদে মাদক ব্যবসায়ী মনসুর আলীকে ইয়াবা বিক্রির সময় তার ব্যবহৃত পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং(১৭ মে) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় থানা পুলিশের অভিযানে যুবক আটক,ইয়াবা ও পিক-আপ জব্দ

প্রকাশিত: ০৩:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫