
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম ও উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতে তিন ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
(রবিবার) ১৪ ডিসেম্বর দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, পরিবেশের ভারসাম্য নষ্টকারী
ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে আছে। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি এলাকার মেসার্স বি.কে.বি ব্রিকস ম্যানুফ্যাকচারের মালিককে ১ লাখ টাকা, মেসার্স শাহ আবদুল মান্নান ব্রিকস ম্যানুফ্যাকচারের মালিককে ১ লাখ টাকা এবং মেসার্স শাহপীর ব্রিকস ওয়ার্কসের মালিককেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















