
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদে রাতের বেলায় মুল গেইটের তালা ভেঙে বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ৫ জুন (শুক্রবার) রাত ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের হাসান রওফী পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক নাম জহিরুল ইসলাম (৪৪)। সে ওই এলাকার মৃত সামশুল ইসলামের পুত্র এবং তিনি সন্ধ্যানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর লোহাগাড়া শাখার ডিসি এন্ড ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সংঘবদ্ধ চোর চক্রটি ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের তালা ভেঙে অন্তত ৫ ভরি স্বর্ণালংকার এবং ২লাখ ৫৬হাজার টাকা এবং মেয়ের তিনটি প্লাসিক ব্যাংক কেটে সেখানে থাকা টাকাগুলো লুট করে নিয়েছে।বাড়ির দুই কক্ষে গুলোর আসবাব পত্র এলোমেলো করে রাখে।
ক্ষতিগ্রস্থ জহিরুল ইসলাম বলেন, গত বৃহস্প্রতিবার সন্ধ্যায় তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মেয়ের শ্বশুর বাড়ি পুটিবিলা পহরচাঁন্দা এলাকায় বেড়াতে যান। ঘরের চাবি তার ভাগিনা আরাফাতের কাছেই ছিল। ওইদিন কোন সমস্যা হয়নি। পরের দিন শুক্রবার রাত ১১টার সময় আমার ভাগিনা দোকান থেকে ঘরে এসে দেখতে পান বাড়ির মূল গেইটের এসএস গেইটের তালাটি ভাঙা অবস্থায়। আমাকে খবর দিলে দ্রুত বাড়িতে এসে দেখতে পাই ঘরের ভিতরে দুই কক্ষে তালা ভাঙ্গা, কাপড়-চোপড় এলোমেলো। আলমারিতে থাকা আনুমানিক ৫ভরি স্বর্ণালংকার, আমার অফিসিয়াল ২লাখ ৫৬হাজার টাকা এবং মেয়ের তিনটি প্লাসিক ব্যাংক কেটে সেখানে থাকা টাকাগুলো লুট করে নিয়েছে।বাড়ির দুই কক্ষে গুলোর আসবাব পত্র সব এলোমেলো করে ফেলেছে। তিনি দাবী করেন, তার বসতঘরে পরিকল্পিতভাবে চোরেরা এমন চুরির ঘটনা ঘটিয়েছে।এ চুরির ঘটনায় স্থানীয় কিছু লোকজন ও বাইরের লোকজন জড়িত থাকতে পারে। যা বিগত দিনে তাদের বাড়ি থেকে মোটর সাইকেল চুরি হয়েছিল। তিনি থানা প্রশাসনের কাছে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, খবর পেয়ে লোহাগাড়া থানার এএসআই সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, বসতঘরে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
