
রায়হান সিকদারঃ
“ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৬জানুয়ারি) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) পদুয়া শাখার আওতাধীন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কৃষি ইউনিটভুক্ত প্রাণিসম্পদ খাতের আওতায় গ্রামীণ জনপথে এই ক্যাম্পেইনের আয়োজন করে।
উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষন দাস।
জঙ্গল পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আইডিএফ কৃষি উন্নয়ন বিভাগের ডেপুটি কো-অর্ডিনেটর ডা. জাকিরুল ইসলাম, আইডিএফ সাতকানিয়া এরিয়ার এরিয়া ম্যানেজার আজিজুল হক, আইডিএফ পদুয়া শাখার শাখা ব্যবস্থাপক লিংকন বড়ুয়া এবং আইডিএফ পদুয়া শাখার সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এই সময় উক্ত স্কুলের ২৫৫ জন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের মাঝে ডিমের পুষ্টি গুনাগুণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। যেখানে উক্ত স্কুলের তিনজন শিক্ষার্থী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হওয়ায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, ডিম একটি সহজলভ্য ও পুষ্টিকর খাদ্য, যা অপুষ্টি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি বিষয়ে ইতিবাচক ধারণা তৈরিতে সহায়ক হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে পুষ্টিকর ডিম খাওয়ানো হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















