ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রান গেল যুবকের!

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইনে হাঁটার সময় চলন্ত কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (১৮)  নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুন বাজার এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিপু কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার শাহজাহানের ছেলে। তিনি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টিপু কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয় ইউপি সদস্য শারফু সিকদার জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত টিপুকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, টিপু কয়েকদিনের জন্য নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

লোহাগাড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, ট্রেনের দুর্ঘটনায় এক যুবক কে হসপিটালে নিয়ে আসা হয়।তবে, হাসপাতালে আনার আগেই টিপুর মৃত্যু হয়েছে।

এদিকে, লোহাগাড়া রেলওয়ে স্টেশন এর স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, “দুর্ঘটনার বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রান গেল যুবকের!

প্রকাশিত: ০৮:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬