
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত ট্রাকের ধাক্কায় পথচারী আবদুল আলম (৬৫) নামের বৃদ্ধ আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
১৭ এপ্রিল(বৃহস্প্রতিবার) সকাল ৮ টার দিকে উপজেলা সদরে বটতলী মোটর স্টেশনের পূর্ব পার্শ্বে হালাল ডাইন রেস্টুরেন্ট সংলগ্ন আরকান সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত আবদুল আলম উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচাঁন্দা এলাকার মৃত আশরাফ মিয়ার পুত্র।
বিষয়টি নিহতের স্বজন মোস্তফিজুর রহমান নিশ্চিত করে বলেন, আবদুল আলম জায়গা-জমির মামলায় উপস্থিত হতে চট্টগ্রাম আদালতে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয়ে লোহাগাড়া মোটর স্টেশনে আসেন। ওইখানে উল্লেখিত স্থানে সড়ক অতিক্রম করার সময় কক্সবাজার অভিমুখী (খুলনা মেঃ-ট-১১-১৫০৮) মালামালভর্তি ট্রাকটি বেপরোয়া গতিতে এসে উক্ত বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি তাৎক্ষণিক রক্তাক্ত জখম হয়ে সড়কে ছিঁটকে পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতকে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর ১১ টায় তিনি ওইখানে মৃত্যুবরণ করেন।
এইদিকে দূর্ঘটনার পরপরই ট্রাক ও চালকে আটক করে প্রাশসনের নিকট হস্তান্তর করেন স্থানীয় জনগণ।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম এএসআই মঞ্জুর আহমদ’র নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও চালক আবু মায়ের (৩৮) কে আইনের হেফাজতে নিয়ে আসেন।চালকের বাড়ি সাতক্ষীরায়। বর্তমানে ট্রাক ও চালক হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















