
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মহিষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার(২৫ জুলাই) বিকেল ৬টার দিকে পদুয়া সিকদার দিঘীর পাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতদের নাম সাতকানিয়া উপজেলার মৌলভী পাড়ার সিদ্দিক আহমদের পুত্র মামুন (৩১), তার আপন ভাই হুমায়ুন (৩৬) এবং নিহতদের মামা একই উপজেলার সদর ইউনিয়নের করাইয়া নগর এলাকার আবদু সাত্তারের পুত্র মনির হোসাইন (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দু ভাই মামুন ও হুমায়ন তাদের মামাকে সাথে নিয়ে লোহাগাড়ার চরম্বা এলাকায় বোনের শ্বশুর বাড়ির ঘরবাড়ি দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে কক্সবাজার অভিমূখী একটি দ্রুতগতিতে সিএনজির সাথে ধাক্কা লেগে কক্সবাজার মুখী ট্রাকের নিছে ডুকে চাকার সাথে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক, আরোহীসহ তিনজন মারা যান।
খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস,বাংলাদেশ সেনাবাহিনী, দোহাজারি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে।
নিহত মনিরের স্ত্রী তছলিমা আকতার বলেন, আমার স্বামী ও দুই ভাগিনাকে নিয়ে ভাগনির বিয়ের বিষয়ে কথা বলার জন্য চরম্বায় ভাগনীর শ্বশুর বাড়ির ঘর দেখতে গিয়েছিল। স্বামী ও ভাগিনাদের দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসে দেখি তারা তিনজনে ঘটনাস্থলে মারা গেছেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এসএম সাদেকুল আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পুর্বে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা গেছেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, ঘটনাস্থল থেকে মহিষ বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















