
রায়হান সিকদারঃ
চট্টগ্রামে লোহাগাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।
২৯ অক্টোবর (বুধবার) সকালে তিনি উপজেলার এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। জেলা সিভিল সার্জন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, আমরা সবাই টিকা দিব, সুস্থ থাকব। আমরা টিকা দিবো, টাইফয়েডমুক্ত থাকব।
সেখানে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা টিকা প্রদান করেন।
পরিদর্শনকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য,প. প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রক) ডা. সাদেকুল আলম,এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলোজিস্ট( ইপিআই) মোহাম্মদ আলী, স্বাস্থ্য সহকারি আবুল কালাম, স্বাস্থ্য সহকারি মোহাম্মদ নঈম উদ্দিন, পরিবার পরিকল্যাণ সহকারি এনি মল্লিক,এএইচআই শিখা চক্রবর্তীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিশুরা খুব আনন্দের সঙ্গে টিকা নিচ্ছে। কোনো শিশু যেন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে জন্য জেলা ও উপজেলা পর্যায়ে আমরা কাজ করছি।আমরা যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের কাভারেজ ৯৮%। টিকা দিলে সামান্য জ্বর আসতে পারে,অভিভাবকদের ঘাপড়ানোর কিছুই নেই। এ টিকা দিলে টাইফয়েড রোগ থেকে রক্ষা পাবো। তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলায়
১০লক্ষ শিশুদের টাইফয়েড টিকা দিয়েছে,কোন ধরণের সমস্যা হয়নি। টিকা দেওয়ার পর হালকা জ্বর উঠার সম্ভাবনা রয়েছে, তবে এ টিকা প্রদান করলে কোন ধরণের অসুবিধা হবেনা। আমরা সবাই টিকা দিব, সুস্থ থাকব। আমরা টিকা দিবো, টাইফয়েডমুক্ত থাকব।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















