
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা জামেউল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৮ শিক্ষার্থী আসন্ন ১ নভেম্বর জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হওয়ার প্রতিবাদে ২১ অক্টোবর (রোববার) সকালে লোহাগাড়া উপজেলা চত্বরে মানবন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
জেডিসি পরীক্ষায় অনিশ্চিত শির্ক্ষাথীরা
হলেন, মো: হাসনাত, সাকিব হোসাইন, আব্দুল্লাহ, আমেনা আক্তার, রিয়া আক্তার, তাসলিমা আক্তার, সাবিনা ইয়াছমিন ও তাসমিন আক্তার ।
জানা যায়, উপজেলার চরম্বা দারুল কোরআন দাখিল মাদ্রাসায় বোর্ড কর্তৃক জেডিসি পরীক্ষা অনুমতি না থাকায় প্রতি বছরের ন্যায় অষ্টম শ্রেণির ১০ জন শিক্ষার্থী ২০১৮ সালের জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পাশ্বর্বতী প্রতিষ্টান চরম্বা জামেউল উলুম মাদ্রাসা থেকে গত ১৪ ফেব্রুয়ারী রশিদ মূলে ফরম পূরণের
টাকা প্রদান করেন। তবে ২ জনের ফরমফিলাপ হলেও ৮ জনের ফরমফিলাপ হয়নি। এতে ৮ জন
শিক্ষার্থীর জেডিসি পরীক্ষায় অনিশ্চিত হয়ে পড়েন। এতে অভিভাবকরা প্রতিষ্ঠান সুপার ও সহ- সুপারকে এ অবহেলার জন্য দায়ী করেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। চরম্বা দারুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার
আবু তাহের, জেডিসি পরীক্ষায় অনিশ্চিত
শিক্ষার্থী ও অভিভাবকরা এ অবহেলার জন্য প্রতিষ্ঠান সুপার ও সহ সুপারকে দায়ী করে তাদের শাস্তির দাবী করছেন।
চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসার সহ-সুপার সামশুল আলম হেলালী বলেন, তিনি এ বিষয়ে অবগত নন। বিষয়টি সুপার ও অফিস সহকারীর বরাত
দিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠান সুপার মহোদয় ফরম ফিলাপের সকল শিক্ষার্থীদের তালিকায়
স্বাক্ষর করে জমা করেছেন। তিনিই বিষয়টি ভালোই জানেন।
লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার নুরুল ইসলাম বলেন, ৮ শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ্রগ্রহন করতে পারছেন না বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে যথাযথ
ব্যবস্থা গ্রহনের জন্য প্রক্রিয়া চলছে বলেও
জানান তিনি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। এ বিষয়ে তিনি অভিযোগ পেলে আইনগত ভাবে তদন্ত পূর্বক
যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















