
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে থানার এসআই আজহার“ল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে হার“নর রশিদ রাসুর মালিকানাধীন গ্যারেজে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মজিদের পাড়ার মৃত খায়ের আহমদের পুত্র জসিম (৪৫), চুনতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আদর্শ পাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র এনামুল হক (৩৩), একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড নলবুনিয়া এলাকার মৃত নুর“ল ইসলামের পুত্র মোহাম্মদ হাফেজ (৪৫), কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ড আদার চর এলাকার চিত্ত রঞ্জন সিকদারের পুত্র প্রমিদ কান্তি সিকদার (৫০), লোহাগাড়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জমিদার পাড়ার মৃত সিকান্দর আলীর পুত্র হার“নর রশি দ(৬৩) ও উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিরিখিল এলাকার মৃত মোহাম্মদ ইলিয়াছের পুত্র মোহাম্মদ আলম (২৩)। পেশায় তারা সকলেই গাড়ি চালক।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে ১ শত ১৫ পিচ তাস ও ৬ হাজার ১শত টাকা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের থানা পুলিশের একটি টিম উপজেলার আধুনগর প্যারাগন কমিউনিটি সেন্টারের বিপরীতে ড্রাম ট্রাক গ্যারেজ এলাকায় উপজেলা মৎস্যজীবী লীগ নেতা হার“নর রশিদ রাসুর’র মালিকানাধীন গ্যারেজে অভিযান চালায়। পুলিশের উপ¯ি’তি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া ৬ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বির“দ্ধে থানায় নিয়মিত মামলা র“জু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















