
রায়হান সিকদারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উপজেলা সদরে দরবেশহাট রোডের মক্কা টাওয়ারস্থ সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি আ.ন.ম নোমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ আবু তাহের।
সভায় লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুছ ছালাম, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত সহ-সেক্রেটারি অধ্যাপক জালাল আহমেদ, সহ-সেক্রেটারি মওলানা সলিমুল্লাহ, সংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাসান, মাস্টার মোবারক আলী, লোহাগাড়া পূজা উদযাপন কমিটির মৃণাল কান্তি মিলন মেম্বার,বাবলু শংকর নাথসহ পূজা কমিটির সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















