
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সাথে লোহাগাড়া প্রেস ক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর( বৃহস্প্রতিবার) বিকেলে উপজেলা সদরে বটতলী স্টেশনের মক্কা টাওয়ারস্থ উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা সেলিম উল্যাহ,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাছান, বায়তুল মাল ও প্রশিক্ষন সম্পাদক জহির মুহাম্মদ শামসুদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ প্রমুখ।
সভায় উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ.ন.ম নোমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। তাদেরকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। উপজেলা জামায়াতে ইসলামী বিভিন্ন কর্মসূচিগুলো প্রচারের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















