ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় জাতীয় সমাজসেবা দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রায়হান সিকদারঃ

“শেখ হাসিনার মমতা বয়স্কদের জন্য নিয়মিত ভাতা“প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনারই অবদান“ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় সমাজসেবা দিবস-২০২১ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ২ জানুয়ারী সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মোঃ আরমান বাবু রোমেল, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

এসময় লোহাগাড়া প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন ও দপ্তর সম্পাদক মোঃ রায়হান সিকদার উপস্হিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আহসান হাবীব জিতু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ অনুসরণ করে আওয়ামী লীগ সবসময়ই দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রতিবন্ধীদের দেশের সম্পদে রূপান্তর করতে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে। তেমনি লোহাগাড়ার সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে সবধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। দেশ প্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করতে হবে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায় লোহাগাড়ার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীরা সুযোগ সুবিধা পাচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মোঃ আরমান বাবু রোমেল বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমান সরকারের আন্তরিকতায় প্রতিবন্ধীরা এখন সব ধরণের ভাতা পাচ্ছেন। বিগত সরকারের আমলে এসব ভাতা পেতোনা। আওয়ামীলীগ সরকার এদেশের অসহায়, দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন,সমাজ অফিস থেকে ভাতা পেতে কোন টাকা লাগেনা। মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায় লোহাগাড়ার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীরা সুযোগ সুবিধা পাচ্ছেন।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধীদের শিক্ষার মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, আগে প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করে অবহেলা করা হতো। তাদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানো হতো। তারা এখন সমাজের বোঝা নয়।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ১২৮জনকে চেক বিতরণ এবং নতুন ৯০জন প্রতিবন্ধীদের ভাতার বই বিতরণ করেন উপস্হিত সকল অতিথিবৃন্দরা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় অস্ত্রের মুখে ডাকাতি! লুট করে নিয়ে গেছে স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকা

লোহাগাড়ায় জাতীয় সমাজসেবা দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১