ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

সারা দেশের ন্যায় নানা আয়োজনে লোহাগাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। এ সপ্তাহ পালন উপলক্ষে ১৮জুলাই সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য সপ্তাহ-১৯এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এ বারের প্রতিপাদ্য হচ্ছে ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ`।

সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ`র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, অধ্যাপক পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া থানার উপ-পরিদর্শক মুহাম্মদ সোহেল সিকদার, উপজেলা মৎস্য অফিস সহকারী এয়াব মুহাম্মদ মুসা।এছাড়াও উপজেলার কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দরা উপস্হিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, মৎস্য উৎপাদনে লোহাগাড়ার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।  প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যচাষ ব্যবস্থাপনা ও সম্পসারণের মাধ্যমে নিরাপদ মৎস্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে।

অনুষ্টান শেষে উপজেলার সেরা মৎস্য চাষী
সাদেকুল মওলা ও মুহাম্মদ জসিম উদ্দিনকে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করেন উপস্হিত সকল অতিথিবৃন্দ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ০২:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯