
রায়হান সিকদারঃ
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
উদ্বোধনের আগে একটি র্যালি
বের করা হয়। র্যালিটি শুরু হয়ে উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ করে শেষ করা হয়। পরে মেলা চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতুভূষণ দাশের সভাপতিত্বে উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য,প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. য়ইংনুফ্রু মারমা,উপজেলা প্রকৌশলী(এলজিইডি) কাজি ফাহাদ বিন মাহমুদ ও লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী।
এতে অন্যদের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ,নাজিম উদ্দিন, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইলিয়াছ, কলাউজান ইউপি প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু, আমিরাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম, লোহাগাড়া সদর ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুল মন্নানসহ জনপ্রতিনিধি,সাংবাদিক, ব্যবসায়ী, খামারীসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০ টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া,কোয়েল পাখি, কবুতর, ও মুরগী রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ হলো প্রাণিজ আমিষের একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা এই প্রাণিগুলো লালন পালন করেন তাদের কাছে অনুরোধ, যাতে এই প্রাণিগুলো সঠিক ও সুস্থভাবে পালন করা হয়। ভালো মানের দুধ, ডিম ও মাংস উৎপাদন করা প্রতিটি খামারের দায়িত্ব। যারা গবাদি পশু পালন করেন তাদের খেয়াল রাখতে হবে যেন পশু দ্বারা আশেপাশের কারো ফসলি জমি নষ্ট না হয়।
উল্লেখ্য, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















