ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ এর উদ্বোধন

রায়হান সিকদারঃ

দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫।

তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ এর উদ্বোধন করা হয়েছে।

১২ অক্টোবর (রোববার) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা ক্যাম্পেইন এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আ.ন.ম নোমান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইবনে মাসুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. নুসরাত জাহান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) এসএম সাদেকুল আলম,জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি আবুল কালাম, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম ও আমিরাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলি, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহাবুদ্দিন, স্বাস্থ্য সহকারি খানে আলম ও স্বাস্থ্য,সহকারি আবুল কালাম, অনিকসহ জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, ১২ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে প্লে,নার্সারি থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিশুদের দেয়া হবে। দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৮৯৫জন শিক্ষার্থীকে টিকা প্রদানের মাধ্যমে টাইফয়েড টিকা ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়। তিনি আরও বলেন,“টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ক্ষতি করতে পারে। সবাইকে এই টিকার আওতায় আসবে বলেও জানান তিনি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা নেওয়া অত্যন্ত জরুরি। এই টাইফয়েড টিকা ক্যাম্পেইনের মাধ্যমে লোহাগাড়ার শিক্ষার্থী ও শিশুরা টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত হবে। তিনি সকল কে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, লোহাগাড়ায় এই টিকা ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ও শিক্ষা প্রতিষ্ঠানে প্লে, নার্সারি থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিশুদের দেয়া হবে। রোববার ১২ অক্টোবর থেকে সরকারি ব্যবস্থাপনায় ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স (বা নবম শ্রেণি পর্যন্ত) সব শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় লোহাগাড়ার ৯টি ইউনিয়নে ৪৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ২১৬টি অস্থায়ী টিকাকেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৬৫১টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এর মধ্যে ৪৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮১,৯০৬ জন শিক্ষার্থী এবং কমিউনিটি পর্যায়ের প্রায় ৩৩,৪৩০ জন শিশুসহ মোট ১,১৫,৩৩৬ জন শিশু টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকার আওতায় আসবে বলে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ এর উদ্বোধন

প্রকাশিত: ০৩:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫