ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

রায়হান সিকদারঃ

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাক্তার নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে ডা. সুমন চৌধুরী,উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও হসপিটালের সকল চিকিৎসক, নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম। শুধু শিশু নয়, সব বয়সী মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা গড়ে তুলতে হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত: ০৩:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬