ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

মঙ্গলবার (৩জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয় গত ২৮ মে এবং সমাপ্ত হয় ৩ জুন পর্যন্ত।

সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

তিনি বলেন, সুস্থ জাতি গঠনের জন্য পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিশুরা যেন শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বেড়ে ওঠে, সেজন্য পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। সরকার পুষ্টির উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নিয়েছে এবং আমরা সকলে মিলে সেই উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ সোহেল চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাক, কাল গলা বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ নাসির উদ্দিন, সার্জারী বিভাগের জুনিয়র কনসালটেন্ট মোবাশ্বেরুল আমিন রাজিব, ডাঃ রোজী সিদ্দিকি, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী, সূফি ফতেহ আলী ওয়াইসী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আকম হামিদু্ল হক।

পুষ্টি বিষয়ক রচনা প্রতিযোগিতায় ৬জন শিক্ষার্থী এবং পুষ্টি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতায় ৩জন শিক্ষার্থীকে পুরুস্কার প্রদান করা হয়।

বক্তারা বলেন, সুস্থ, সক্ষম ও উন্নত জাতি গঠনে পুষ্টি বিষয়ে জনসচেতনতা অপরিহার্য। শিশু, কিশোর, গর্ভবতী নারী ও প্রবীণদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করাই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, প্রতিদিনের খাবারে এমন কিছু উপাদান থাকা উচিত যা দেহের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ লবণ ও প্রোটিনের চাহিদা পূরণ করে।

অনুষ্ঠানে স্কুল ও মাদ্রাসার শিক্ষক, ইমাম, সমাজসেবক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত: ০২:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫