ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় চোরাই মোটর সাইকেলসহ ১যুবক গ্রেফতার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়া মোড় হতে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় একটি চোরাইকৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।

বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটককৃতের নাম মোহাম্মদ আবুল কালাম(৪০)। সে চুনতি বনপুকুর হাটখোলা মুড়া এলাকার মৃত আবদুল মালেকের পুত্র।

থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গত ১১জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টায় লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই পার্থ সারথী হাওলাদারের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকা হতে চোরাইকৃত মোটর সাইকেলসহ তাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,
লোহাগাড়া থানায় মোটর সাইকেল চুরির বিষয় নিয়ে একটি জিডি দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে চোরাইকৃত মোটর সাইকেলসহ দরবেশহাট সওদাগর পাড়া মোড়ে সন্দেহজনক হলে তাকে থানা পুলিশের একটি টিম আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান। মামলা নং ১০।১২/০৭/২০১৯ইং। ১২জুলাই সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া সদরের জামায়াতের সাবেক প্রচার সম্পাদক মরহুম সেলিমের স্বরণে দোআ ও ইফতার মাহফিল

লোহাগাড়ায় চোরাই মোটর সাইকেলসহ ১যুবক গ্রেফতার

প্রকাশিত: ০১:২০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯