
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুরির মামলার পালাতক আসামি এবং উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবুল কাশেমকে (প্রকাশ কাশেম মেম্বার) হন্য হয়ে খুঁজছে থানা পুলিশ।
থানা সুত্রে প্রকাশ, সম্প্রতি লোহাগাড়া সদরে একটি দোকানে চুরির ঘটনা ঘটে। ওই সময় কাসেম মেম্বারের বাসা হতে দোকানের মালামালসহ দু’চোরকে আটক করে স্থানীয়রা। চোরদের স্বীকারোক্তিতে কাশেম মেম্বারের বাসা থেকে মালামাল উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী কুতুব উদ্দিন বাদি হয়ে কাশেম মেম্বার’সহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন (লোহাগাড়া থানা, মামলা নং : ১০/১৮)। চুরি মামলায় আটক ২ চোর ১৬৪ জবানবন্দি দেন আদালতে। ঘটনার পর থেকেই কাশেম মেম্বার পালাতক রয়েছেন। লোহাগাড়া থানা পুলিশও হন্য হয়ে খুঁজছে তাকে।
অভিযুক্ত কাশেম মেম্বারকে মুঠোফোনে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লোহাগাড়া থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, অপরাধী যেই হোক না কেন, পুলিশ তাকে আইনের আওতায় আনবে। কাশেম মেম্বারের বিরুদ্ধে লোহাগাড়া থানায় চুরির মামলা রয়েছে। সেহেতু থানা পুলিশ তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















