ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় চুনতিতে গাছ চাপায় কাঠ ব্যবসায়ী নিহত

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার পানত্রিশা চাম্বি রাবার ড্যামের অদূরে মঙ্গলবার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় একটি বাগানে গাছ কাটতে গিয়ে গাছের চাপায় আবু বক্কর (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি ইউপি সদস্য জানে আলম প্রকাশ জানু মেম্বার।  নিহত কাঠ ব্যবসায়ী উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা উত্তর পাড়ার মৃত কালু মিয়ার পুত্র।
ইউপি সদস্য জানে আলম প্রকাশ জানু মেম্বার জানান, নিহত আবু বক্কর একজন কাঠ ব্যবসায়ী। পানত্রিশা চাম্বি রাবার ড্যামের অদূরে তার মালিকানাধীন একটি বাগানে শ্রমিক নিয়ে গাছ কাটতে যায়। শ্রমিকরা গাছ কাটার এক পর্যায়ে অসাবধানতা বশতঃ তার গায়ের উপর পড়ে। এতে সে গলায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন এবং সে ঘটনাস্থলে মারা যান।   
এদিকে,খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় চুনতিতে গাছ চাপায় কাঠ ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৭:২১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯