ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় চলন্ত ট্রেনে লাফ দিয়ে এক প্রবাসী নিহত!

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেসের চাকায় পৃষ্ট হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুর ২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের পাশে রশিদার পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

নিহতের নাম বাদশা মিঞা (৫৫)।তিনি উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মজিদার পাড়া এলাকার মৃত রজিউল্লাহর পুত্র বাদশা মিঞা।

লোহাগাড়া রেলওয়ে সহকারি স্টেশন মাস্টার মোহাম্মদ লোকমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একজন মধ্যবয়স্ক লোক হঠাৎ দৌড়ে এসে চলন্ত ট্রেনের সামনে লাফ দিলে শরীর কেটে দুই টুকরো হয়ে একটি অংশ ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে।

তিনি দীর্ঘ ৩০বছর ধরে প্রবাসে ছিলেন। সম্প্রতি প্রবাস থেকে ফিরে আসেন। কিছুদিন যাবৎ পরিবারে অশান্তি চলছিল। এই অশান্তি থেকেই মূলত এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মোহাম্মদ লোকমান জানান, একজন লোক ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশকে অবহিত করেছি। রেলওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় চলন্ত ট্রেনে লাফ দিয়ে এক প্রবাসী নিহত!

প্রকাশিত: ০৮:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫