রায়হান সিকদার,লোহাগাড়াঃ
কার্যকরী গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিচারিক চাহিদা এবং যথাযথ আইনি সেবা প্রদানের ক্ষেত্রে নারীদের ভূমিকা, নারীদের অধিকতর দায়িত্বশীল করা, স্থানীয় জনগনের দোর গোড়ায় গ্রাম আদালতের সেবা পৌছে দিতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের গুরুপ্ত শীর্ষক কর্মশালা গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ( ২য় পর্যায়) প্রকল্পের অধিনে সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট( ব্লাস্ট) এর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদিন ব্যাপী উক্ত কর্মশালায় উপজেলার ৬ টি ইউনিয়নের মহিলা ইউ.পি সদস্যসহ ২৪ জন নারী অংশ গ্রহণ করেন।
কর্মশালায় আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, প্রকল্পের জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভুঞা, সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী জানে আলম, লোহাগাড়া উপজেলা সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল হাকিম, আধুনগর ইউনিয়ন গ্রাম আদালত সহকারী মো: আলমগীর হোসাইন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















