ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী আটক

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সুখছড়িকুল এলাকায় এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর নাম ফাতেমা বেগম(২২)।

২১ আগস্ট সকালে নিহতের লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় নিহতের স্বামী মোঃ শরিফ(৩০) কে আটক করা হয়।

স্হানীয় সুত্রে জানা গেছে, বিগত তিন বছর পুর্বে চুনতি ইউনিয়নের সাতগড় এলাকার মোঃ ইসমাঈলের কন্যার সাথে উপজেলা সদরের সুখছড়িকুল এলাকার মোস্তাক আহম্মদের পুত্র ওমান প্রবাসী মোঃ শরীফ হোসেনের বিবাহ হয়। লকডাউনের কারণে স্বামী ওমানে আর যেতে পারেননি। গতকাল রাতে প্রতিদিনের ন্যায় স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন।
পরেরদিন সকালে ঘুম থেকে উঠে স্বামী স্ত্রীকে জাগ্রত হওয়ার জন্য ডাকতে থাকেন। স্বয়ন কক্ষে নিচে ঘুমন্ত অবস্হায় সে জাগ্রত না হলে পার্শ্ববর্তী প্রতিবেশীদেরকে ডেকে নিয়ে আসলে গৃহবধুর মৃত অবস্হায় দেখতে পান।

নিহত গৃহবধুর স্বামী শরীফ জানান, আমার সাথে কোন ঝগড়াঝাঁটি হয়নি। গতকাল রাতে আমার স্ত্রীর শারিরিক অসুস্হতা কথা বললে আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে তাকে ডাকতে গেলে ঘুম থেকে উঠছিল না। তাৎক্ষণিক পার্শ্ববর্তী প্রতিবেশীকে খবর দিলে তার মৃতদেহ দেখতে পায়।

নিহতের মা আরেফা বেগম জানান, আমার মেয়ের কোন দোষ ছিলনা।আমার মেয়েকে স্বামী মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচাই চাই।

তবে, স্হানীয় কেউ কেউ ধারণা করছেন এটা আত্নহত্যা নয়, এটা পরিকল্পিত হত্যা।

এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম, এসআই মোজাম্মেল হক।

ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গৃহবধু নিহতের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্হল থেকে তার লাশ উদ্ধার করি। নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শরীফ কে আটক করা হয়েছে। নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এটা হত্যা নাকি আত্নহত্যা পোস্ট মডেম রিপোর্ট পেলে সব জানা যাবে বলেও তিনি জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্হিতি সৃষ্টি হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী আটক

প্রকাশিত: ০১:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১