রায়হান সিকদার,লোহাগাড়াঃ
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি বা কোনোরকম মারধর না করে লোহাগাড়া থানা পুলিশের নিকট সোপর্দ করার জন্য অনুরোধ জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম।
২৩ জুলাই ( মঙ্গলবার) সারাদিন ব্যাপী লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে গুজব বন্ধে মাইকিং করা হয়েছে।
মাইকিং-এ ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি বা কোনোরকম মারধর না করে লোহাগাড়া থানা পুলিশ মাইকিং করে সর্বসস্তরের জনসাধারণকে জানিয়ে দেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ।
তিনি আরো বলেন,
গুজবে বিভ্রান্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না ঘটাতে লোহাগাড়া থানা এলাকার মাইকিং করা হচ্ছে ।এটা পুলিশের সচেতনতামূলক প্রচারণা। গ্রামে অভিভাবকগন তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। তাই প্রত্যেক গ্রামে গঞ্জে থানা পুলিশ সদস্যদের মাধ্যমে মাইকিং করে গুজব বন্ধের জন্য প্রচারণা চালানো হচ্ছে।
ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















