ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় গাড়ির চাকা পাল্টাতে গিয়ে চাপা পড়ে হেলপারের মৃত্যু!

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় গাড়ি মেরামত করতে গিয়ে কাঠ বোঝাইকৃত জিপ গাড়িতে চাপা পড়ে মুহাম্মদ তারেকুল ইসলাম(২৩) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।

রোববার(১১ মে) দুপুর ১টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান বাংলা বাজারের দক্ষিণে বাহাদুর পাড়া মালি পাড়া ব্রিকস ফিল্ডের পাশের রাস্তায় এই ঘটনাটি ঘটে।

নিহত তারেক উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পহরচাঁন্দা উত্তর পাড়া এলাকার মৃত নুরুল কবিরের পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, পশ্চিম কলাউজান বাংলা বাজারের দক্ষিণে বাহাদুর পাড়া ব্রিকস ফিল্ডের পাশের রাস্তায় জিপ গাড়ির চাকা নষ্ট হওয়ায় চাকা পাল্টাচ্ছিল, চাকা খুলে স্ট্যান্ডিং জগের উপর গাড়ি দাঁড়ানো অবস্থায় চাকার নাট বল্টু চেক করার জন্য গাড়ির নিছে ডুকে তারেক, হঠাৎ জগ স্লিপ করে গাড়িটি দেবে যায় এবং তারেক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লোহাগাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

পুটিবিলা ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ আবদুল মান্নান জানান, তারেক আমার ওয়ার্ডের বাসিন্দা। কলাউজান থেকে স্থানীয়রা খবর দিলে সেখানে যায়। তারা খুব গরিব। ঘটনাস্থল থেকে লাশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আমরা থানা প্রশাসনকে পরিবারের কোন অভিযোগ নেই বিষয়টি অবগত করেছি।

নিহত তারেকুল ইসলামের মা রাশেদা বেগম জানান, আমার ছেলে গাড়িতে হেলপারের কাজ করত। কাজ করার সময় চাপা পড়ে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে চলে আসি। আমার কোন অভিযোগ নেই।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিমূল দত্ত জানান, তারেক নামে এক রোগীকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। সে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মারা গেছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি পাঠিয়েছি। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় গাড়ির চাকা পাল্টাতে গিয়ে চাপা পড়ে হেলপারের মৃত্যু!

প্রকাশিত: ০৪:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫