ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ তাঁতী পাড়া এলাকায় এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।

১০ অক্টোবর( শুক্রবার) সকাল আনুমানিক সাড়ে ১০ টায় এ ঘটনাটি ঘটেছে।

ঘটনাস্থল থেকে কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত কিশোরীর নাম রেশমী শীল (১৫)। সে উল্লেখিত এলাকার স্বপন শীল’র কন্যা।

জানা যায়, সকাল ১০ টায় শিল্পী শীল তাঁর কন্যা রেশমীকে মন্দিরে গিয়ে তাঁর সাথে গীতা পাঠ করার জন্য বলেন। মায়ের প্রস্তাবে রেশমী রাজি না হওয়ায় মা তার গালে ২/১ টি চড়-থাপ্পর মারেন। এরপর মা চলে যান মন্দিরে প্রার্থনা করতে। প্রার্থনা শেষ করে মন্দির থেকে তিনি আনুমানিক সাড়ে ১১ টায় বাড়িতে ফিরে আসলে দেখতে পান বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। এরপর শিল্পী শীল কৌশলে বাড়ির টিন ফাঁক করে ভেতরে প্রবেশ করলে দেখতে পান ঘরের ভীমের সাথে শাড়ি বেঁধে গলায় প্যাঁচিয়ে রেশমী আত্মহত্যা করে। তৎক্ষণাৎ শিল্পী শীলের শোর-চিৎকারে আশে-পাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান রেশমীর মরদেহ ঝুঁলে রেয়েছে। পরে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা।

ওইখানে কর্তব্যরত চিকিৎসক রেশমীকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি থানা হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আরিফুর রহমান বলেন, আত্মহত্যার খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থল পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা!

প্রকাশিত: ১১:১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫