ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় খাস জমি হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিনি ট্রাক জব্দ

লোহাগাড়া অফিসঃ

লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়া এলাকা সংলগ্ন টংকাবতী খালের পার্শ্বে সরকারী খাস জায়গা হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে একটি মিনি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। ৪মার্চ সকালে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ উক্ত প্রতিবেদককে জানান,টংকাবতী খালে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১টি মিনি ট্রাক জব্দ করেছি। উক্ত স্হানে অবৈধভাবে বালু উত্তোলন করা যাবেনা।বালু উত্তোলনকারী যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে প্রশ্রয় দেওয়া যাবেনা।
অবৈধভাবে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
এদিকে, টংকাবতী খালে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করায় স্হানীয় এলাকাবাসীরা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্নাসন সিংহকে অনেক ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় খাস জমি হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিনি ট্রাক জব্দ

প্রকাশিত: ০৫:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯