ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনু আকতারের পাশে দাঁড়িয়েছে বিএনপি ।

২৪আগস্ট (রোববার) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলা সদরে চাঁনগাজি পাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনু আকতার (৪৫) বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্যান্সার রোগে আক্রান্ত মিনু আকতারকে নগদ অর্থ সহায়তা তুলে দেন দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য,সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলু।

এসময় বিএনপি নেতা নাজিম উদ্দিন,লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম, যুবদল নেতা ইলহাম কলি, ছাত্রদল নেতা তানভীর জিহান ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য,সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলু বলেন, রাজনীতি হচ্ছে মানবসেবা। রাজনীতির অপর নাম জনকল্যাণ ও মানবকল্যাণ। তারই অংশ হিসেব আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সকল নেতাকর্মীদের কে নির্দেশনা দিয়েছেন, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, চিকিৎসার অভাবে যারা কস্ট পাচ্ছে তাদের পাশেও দাঁড়ানোর জন্য। রাজনীতিবীদ হতে হলে মানবিক রাজনীতিবীদ হতে হবে। আমরা বিভিন্নভাবে আমরা খবর পেয়েছি,আমাদের বিএনপি ও ছাত্রদলের ভাইয়ের পক্ষ থেকে খবর পেয়েছি, মিনু আকতার দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন,চিকিৎসা সেবা করতে পাচ্ছেনা টাকার অভাবে।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত মিনু আকতারের পাশে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আমরা হয়ত সামান্য ভাবে আর্থিক সহায়তা চিকিৎসার জন্য দিতে পেরেছি। আমি সকল নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের অনুরোধ করব, অসহায় মিনু আকতারের পাশে দাঁড়ান।আগামীতে মিনু আকতারকে বড় পরিসরে লোহাগাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

জানা যায়, উপজেলা সদরে চাঁনগাজি পাড়ার জামাল হোসেনের সহধর্মীনি। তিনি দীর্ঘ ১বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন। তাদের কোন জমি জমা নেই। মিনু আকতারের চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষ টাকার মত খরচ হয়েছে। এখন তাদের তেমন সহায় সম্বল নেই।

সমাজের বিত্তবানরা ক্যান্সার আক্রান্ত মিনু আকতারের পাশে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশিত: ১০:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫