
লোহাগাড়া প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক,সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন আগামী (২৭ অক্টোবর)চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আগমন উপলক্ষে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ(২২ অক্টোবর) সোমবার সন্ধ্যায় উপজেলা আ’লীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন সরকারের উন্নয়ন কর্মকান্ড লোহাগাড়ার জনগনকে তুলে ধরার জন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গনসংযোগ করবেন। সেই গনসংযোগে অংশগ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানান।
লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নুরুর কবির সলিলেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মো: আবছার উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো: ফরিদ উদ্দিন, কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক প্রিতী কুসুম বড়ুয়া, আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বড়হাতিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর আহমদ কোম্পানী, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ, চরম্বা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: শহীদ, চুনতি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইরফান আলী, সাধারণ সম্পাদক শেখ মো: ছোটন, আধুনগর সভাপতি আতিকুর রহমান ফরহাদ, সাদারণ সম্পাদক রিদওয়ানুল হক, লোহাগাড়া ইউনিয়ন স্বেচ্চা সেবকলীগ নেতা মুরাদুর রহমান, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান মানিক, উপজেলা যুবলীগ নেতা মো: ওমর ফারুক, মো: ইউছুফ কবির, সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















