
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের রাস্তার পাশে কাগজের কার্টন মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
পরে নবজাতকের মরদেহটি দাফনের ব্যবস্হা করেন ম্হানীয়রা।
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলে সদরের ৭নং ওয়ার্ডস্হ নেয়াজর টেক এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ আবদু্ল মালেক উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এলাকাবাসী নবজাতকের লাশ থেকে আমাকে খবর দিলে ঘটনাস্থলে পরিদর্শন করি। সেখানে সদ্য ভূমিষ্ট হওয়া এক নবজাতকের লাশ কার্টনে মোড়ানো অবস্থায় কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখে চলে গেছে। নবজাতককে উদ্ধার করে দাফনের ব্যবস্হা করা হয়েছে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















