
রায়হান সিকদারঃ
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২ মে ২৭জনের করোনার নমুনা পরীক্ষার ফলাফল আসে। ২৭জনের মধ্য ২৩ জন করোনা নেগেটিভ,তারা সবাই স্বাস্থ্য কর্মী। বাকি ৪জন করোনা পজেটিভ আসে।
বিষয়টি রাত সাড়ে ৯টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ নিশ্চিত করেছেন।
ডাঃ মোহাম্মদ হানিফ জানান,চট্টগ্রাম বিআইটিআইডিতে করোনা শুরু থেকে এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৩জন স্বাস্থ্য কর্মীর নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলাম। সেখানে নমুনা পরীক্ষায় সবার পজেটিভ আসে। বিষয়টি আমরা মাননীয় সিভিল সার্জন মহোদয়ের সাথে পরামর্শ করে পুণরায় গত ১০মে ২৭জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠিয়েছি। মহান আল্লাহর অশেষ রহমতে আজকে ২৩জনই স্বাস্থ্য কর্মী নেগেটিভ আসে। বাকি ৪জনের পজেটিভ আসে।
তিনি আরো বলেন, চট্টগ্রামের বিআইটিআইডিতে করোনা পরীক্ষার রিপোর্ট সন্দেহ হলে আমরা কক্সবাজার মেডিকেল ল্যাবে ২৩জন স্বাস্থ্য কর্মীর নমুনা সংগ্রহ পাঠাই। তাদের সংস্পর্শে যারা ছিল তারাও করোনা নেগেটিভ বলেও তিনি জানান।তিনি আরো জানান,
করোনায় আতংকিত হবেন না। সবাই সচেতন হউন। ঘরে থাকুন, সুস্হ থাকুন, নিরাপদে থাকুন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















