
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১১ মে করোনার নমুনা পরীক্ষায় লোহাগাড়ায় আরও ১জন করোনা পজেটিভ আসে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২জন।
বিষয়টি সন্ধ্যা ৭টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ নিশ্চিত করেছেন।
ডাঃ মোহাম্মদ হানিফ জানান, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করোনা নমুনা পরীক্ষায় আরও ১জন করোনা পজেটিভ। গত ৯মে তার নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি। আজ তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। তার বয়স ৩৩। করোনা আক্রান্ত যুবক প্রাণ কোম্পানীর বিক্রয়কর্মী। তার নিজ বাড়ী পার্বত্য বান্দরবান জেলার রেইসা গ্রামে।
বর্তমানে লোহাগাড়া মা শিশু হাসপাতালের পিছনে মান্নান টাওয়ারে ভাড়াটিয়া থাকে।
এই নিয়ে লোহাগাড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২জন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















