
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া মুন্সীর দিঘীর কোণ ইয়াছিনের পাড়া ব্রিজের পার্শ্বে এলাকায় মোঃ আলমগীর(৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে মারধর করেছে।
৯মে (শুক্রবার) বিকেলে এ ঘটনাটি ঘটেছে।
আহত আলমগীর উত্তর পদুয়া বটখিল্যা পাড়ার মৃত আমিরুজ্জামানের পুত্র এবং এলাকার সর্দারের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
ঘটনার পর পরই আহত আলমগীরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত আলমগীরের সাথে কথা হলে তিনি জানান, বিগত ২০দিন পুর্বে এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে যাতে বিরত থাকে সেজন্য জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে কথা বলি। প্রতিবাদ করে আসছি। আজকে বিকেলে হঠাৎ অতর্কিতভাবে আমার উপর হামলা করেছে। আমাকে একা পেয়ে হামলা চালায়। তিনি আরও জানান,তাকে যারা যারা হামলা করেছে তারা বিগত স্বৈরাচারী সরকারের দোসর। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী জানাচ্ছি।
স্থানীয় ইউপি সদস্য আমানুল হক আমান মেম্বার জানান, আলমগীরকে মারধরের খবর পেয়ে হাসপাতালে দেখতে আসি।
স্থানীয় এলাকার বাসিন্দা কুতুব ও আকতার জানান, আলমগীর একজন শান্ত মানুষ ও সফল ব্যবসায়ী। তাকে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই। আমরা এ ঘটনায় থানা প্রশাসনকে জানিয়েছি ও অভিযোগ দায়ের করেছি।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিকা তাসনিন জানান, আলমগীর নামে এক রোগীকে হাসপাতালে নিয়ে আসে তার এলাকার লোকজন।
ব্যবসায়ী আলমগীরকে মারধরের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে তাকে দেখতে যান লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ। তিনি এসময় সাংবাদিককে জানান, আহত আলমগীর একজন জামায়াতের কর্মী। তাকে আওয়ামী লীগের দোসরেরা মারধর করে রক্তাক্ত করেছে। এ ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় এনে কঠোরভাবে শাস্তির দাবী জানাচ্ছি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















