
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ বসতঘরে শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে পেঁছানো ঝুলন্ত অবস্থায় জয়নব বেগম(৬০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্প্রতিবার (১মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ওই নারীর লাশ উদ্ধার করে।
একই দিন বিকেল ৫টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ পূর্ব কলাউজান গোলার বড় বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে জানা যায়নি।
নিহত জয়নব বেগম ওই এলাকার আবদুল আলমের স্ত্রী।
কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো মুঠোফোনে প্রতিবেদককে জানান, স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ বিষয়টি আমাকে অবগত করলে থানা পুলিশকে খবর দিই। জয়নব বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে তিনি প্রাথমিক ভাবে জানতে পেরেছেন।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদ হোসেন জানান, লাশটি বাড়ির একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখলে স্থানীয়রা থানা পুলিশকে জানালে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে জয়নব বেগমকে তার শয়ন কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, জয়নব বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তবে,ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। জয়নাব বেগমের একটি চিকিৎসকের প্রেসক্রিপসনও তারা হাতে পেয়েছে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















