ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় একই পরিবারের ২জনসহ ৪জন করোনা আক্রান্ত

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২ মে করোনার নমুনা পরীক্ষায় চট্টগ্রামের লোহাগাড়ায় আরও ৪জন করোনা পজেটিভ আসে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬জন।

বিষয়টি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ নিশ্চিত করেছেন।

ডাঃ মোহাম্মদ হানিফ জানান, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় আপন ২বোনসহ ৪জন করোনা পজেটিভ। গত ১০মে তাদের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি। আজ তার রিপোর্টে করোনা পজেটিভ আসে।
৪জনের মধ্য ২জনের বাড়ী পদুয়া ফরিয়াদেকুল। তারা আপন ২বোন।তাদের বয়স ২২ এবং ১৮।তারা লোহাগাড়া মা শিশু হাসপাতালের রিসিপসনে কর্মরত। অপর ২জনের মধ্য ১জনের বাড়ী পুুুটিবিলা জকরিয়া পাড়া।তার নাম কপিল উদ্দিন বয়স ২৬। সে লোহাগাড়া মা শিশু হাসপাতালের সুপারভাইজার এবং আরেকজনের বাড়ী বড়হাতিয়া। তার নাম শাহাদত হোসেন। তার বয়স ২২বছর।সে লোহাগাড়া মা মনি হাসপাতালে রিসিপসনে কর্মরত। তিনি আরো জানান,বিগত কিছুদিন পুর্বে তাদের ৪জনের প্রচন্ড জ্বর, সর্দি দেখা দিলে তারা বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে থাকে। পরবর্তীতে তাদের নমুনা সংগ্রহ করার পর ৪জনের রিপোর্ট পজেটিভ আসে।

এই রিপোর্ট লিখা পর্যন্ত আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে আনা হচ্ছে।

এই নিয়ে লোহাগাড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬জন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় একই পরিবারের ২জনসহ ৪জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ০৮:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০