
রায়হান সিকদার, দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১১টি তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) সকালে থানা পুলিশ ও বনবিভাগের যৌথ সহযোগীতায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে ১১টি তক্ষকসহ সাতক্ষীরার বিল্লাল (৩২) কে আটক করে। আজ ২৯মার্চ শনিবার সকালে আটককৃত পাচারকারী বিল্লালকে কারাগারে সৌপর্দ করা হয়।
আটক বিল্লাল সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাবু পলা এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র।
উদ্ধার হওয়া তক্ষকগুলো আইনী প্রক্রিয়া শেষে
১১টা তক্ষক (টুটঠেং) গুলোকে রিজার্ভ বন ভূমিতে অবমুক্ত করা হয়েছে।

বিষয়টি ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু নিশ্চিত করে জানান,চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক এলাকায় হতে ১জন আসামী এবং ১১ টি তক্ষক সহ লোহাগাড়া পুলিশ, পদুয়া রেঞ্জ বন বিভাগের যৌথ সহযোগিতা জব্দ করতে সক্ষম হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। জব্দ কৃত তক্ষক রিজার্ভ বন ভূমিতে অবমুক্তি করা হয়েছে। পাচারকারীর বিরুদ্ধে লোহাগাড়া থানায় বন আইনে ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান,তক্ষক একটি সরীসৃপ প্রাণী। সরীসৃপ অর্থ শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী, যারা বুকে উপর ভর দিয়ে চলাচল করে। দৈহিক গঠন অনুযায়ী তারা জলে, স্থলে এমনকি গাছ বা দেয়ালে চলাচল করতে সক্ষম। সরীসৃপ প্রাণীরা ক্ষতিকর কীটপতঙ্গ থেকে পরিবেশের উপকারসহ খাদ্যশৃঙ্খলের ধারাবাহিকতা রক্ষা করে। তবে,
এক শ্রেণির কিছু ব্যক্তিরা এই তক্ষক ধরে চীন, থাইল্যান্ড বিক্রি করে। আর অনেক মূল্য দিয়ে বিদেশিরা ক্রয় করে নিচ্ছে এ তক্ষকগুলো।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















