
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের ফরেষ্ট অফিসের সামনে হতে চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে রাজশাহী জেলার ২ইয়াবা পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ২হাজার ৩`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন। আটককৃতরা হল রাজশাহী জেলার বোয়ালিয়া থানার আবদুল্লাহ আল সামস(২৫) ও একই এলাকার সন্জিব রায়ের পুত্র সুদীপ্ত রায় প্রকাশ আরেফিন ইসলাম সনজু।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গত ১ডিসেম্বর দিবাগত রাত্রে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম,চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ইন্সপেক্টর) মুহাম্মদ আলমগীর ও এসআই অজয় দেব শীলের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় প্রাইভেট বাসে তল্লাসী চালিয়ে ২হাজার ৩`শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক পাচারকারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,আটককৃত ২জন ইয়াবা পাচারকারী।উক্ত ইয়াবাগুলে তারা কক্সবাজার হতে প্রাইভেট কার যোগে রাজশাহীতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ২ডিসেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার এসআই অজয় দেব শীল জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















