
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ দর্জিপাড়ায়দ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।আটককৃতের নাম মোস্তাকিম হায়দার প্রকাশ রিপন (২৯)।সে ওই এলাকার আবদুস সালামের পুত্র। লোহাগাড়া থানার ওসি(তদন্ত) কাজ্বী মাসুদ ইবনে আনোয়ার সাংবাদিকদের জানান,
গত ৯ ডিসেম্বর রবিবার রাতে লোহাগাড়া থানার এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি পুলিশি দল তার নিজ বাড়ী দর্জি পাড়া এলাকা হতে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে ইতোপূর্বে ৫টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ১০ ডিসেম্বর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















